ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

বাংলাবাজার-শিমুলিয়া নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২২,  9:33 AM

news image

বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (৪ মে) সকাল সাড়ে ৬টা থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন। জানা গেছে, আজ সকাল থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। কালবৈশাখী ঝড়ের আভাস থাকায় দুর্ঘটনা এড়াতে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আক্তার হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে আবার চলাচল শুরু হবে। এই নৌপথে ১০টি ফেরি, ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট চলাচল করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম