ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাথে তরুণ-তরুণীদর মতবিনিময়

#

০২ ডিসেম্বর, ২০২৩,  9:20 PM

news image

আবুল হোসেন বাবলুঃ ‘‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরােধে বিনিয়ােগ করুন’’ এই শ্লােগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরােধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে রংপুরে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুণ-তরুণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার উদ্যােগে শনিবার (২ ডিসম্বর) লায়ন্স স্কুল এন্ড কলেজ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা আরা বেগমের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মেট্রােপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(অপরাধ) আবু মারুফ হােসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুম্মানা জামান। সাইবার বুলিং নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন, প্রভাষক (আইসিটি) একেএম আইবান কবির ও লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) মেছের উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রিতা সরকার, শিক্ষার্থী সাদমান সাদিক, রিভা প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম