ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও হেরোইন পাচারের ট্রানজিট কক্সবাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার

বাংলাদেশ ব্যাংকের ঋণের সুদহার বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ডিসিসিআই

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৪,  10:48 PM

news image

নিত্যপণ্যের দামের লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের ঋণের সুদহার বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।মঙ্গলবার (২৭ আগস্ট ) সকালে কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানান ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ। আশরাফ আহমেদ বলেন, সুদের হার বাড়লে দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসার ওপর চাপ বাড়ে। চলমান অস্থিরতা বিবেচনায় ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পদক্ষেপ দাবি করেন ব্যবসায়ী নেতারা। এ সময় এক প্রশ্নের জবাবে ডিসিসিআই সভাপতি জানান, ব্যাংক লুটেরাদের ব্যবসায়ীরা সমর্থন করে না। এসবের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্তই নেবে ব্যবসায়ী সমাজ তাদের সমর্থন দেবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম