ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মুনি আর নেই

#

১১ নভেম্বর, ২০২১,  6:51 PM

news image

না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মুনির। বুধবার ঢাকা থেকে সিলেট যাবার পথে ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরােগে আক্রান্ত হয়ে মারা যান দেশের সাবেক এ ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় দলের সাবেক খেলোয়াড় তারিকুজ্জামান মুনির ঘরোয়া ক্রিকেটে খেলেছেন আবাহনী লিমিটেডের হয়ে। অবসর জীবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক এন্ড প্রটোকল কমিটির সদস্য সচিব ছিলেন। জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেন তিনি। মুনিরের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও আবাহনী লিমিটেড। ১৯৮৪-৮৫ মৌসুমের উইলস কাপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ৩০৮ রান করেছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান। বাংলাদেশের ক্রিকেটে সেটি ছিল প্রথম ট্রিপল সেঞ্চুরি। আবাহনী ক্লাব মাঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে অনন্য রেকর্ডটি করেছিলেন। যে ইনিংস খেলার পথে ৩২টি বাউন্ডারি মেরেছিলেন। ওই ম্যাচে আতাহার আলী খানও ১৫৫ রান করেছিলেন। দুজনের জুটি ছিল ৪১৭ রানের। জাতীয় দলে খেলার পাশাপাশি দেশের শীর্ষ সবগুলো ক্লাব আবাহনী, মোহামেডান, বিমানে খেলেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম