ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু জামায়াত আমির কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা মরদেহ ফুটপাত থেকে উদ্ধার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৪,  3:52 PM

news image

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, ফ্যাসিষ্টদের বানানো সংবিধান যা কিনা রাষ্ট্র ব্যবস্থা কর্তৃত্ববাদী ফ্যাসিষ্টদের উপযোগী করে বানানো তাই রাষ্ট্রের প্রতিষ্ঠান সমূহ, আইনকানুন সব কিছু মানুষের উপযোগী বদলাতে হবে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে গণসংহতি আন্দোলনের আয়োজনে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। জোনায়েদ সাকি বলেন, ৭২ এর সংবিধানে জন আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। ক্ষমতা কাঠামো পাকাপোক্ত করতেই ৭২ এর সংবিধান তৈরি করা হয়েছিল। ৭২ এর সংবিধানই বাকশাল তৈরি করেছিল এই সংবিধান কে বদলাতে হবে। তিনি বলেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে। অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। জনগণের নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে হবে। গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট মুরাদ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংলাপে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্র কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম