ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও ৪৬ বিজিপি সদস্য

#

নিজস্ব প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২৪,  11:56 AM

news image

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলা সংঘর্ষে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে আরও ৪৬ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এ নিয়ে গত তিন দিনে মিয়ানমার বিজিপির ৮০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি বলছে, পার্শ্ববর্তী দেশটিতে নতুন করে সংঘর্ষ চলছে। এতে প্রাণ বাঁচাতে জান্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন। গতরাতেও (মঙ্গলবার) ৪৬ জন প্রবেশ করেন। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ শেষে আশ্রয় দিয়েছে। বর্তমানে ২৬০ জন বিজিপি সদস্য বাংলাদশের আশ্রয়ে আছেন। এর আগে চলতি বছরের শুরুতে ৩৩০ জন বিজিপি সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তাদেরকে বিজিবি আশ্রয় দেয়। পরে ১৫ ফেব্রুয়ারি দেশটি কক্সবাজার নৌ-সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত নেয়। এরপর নতুন করে আরও ২৬০ জন বিজিপি সদস্য দেশে প্রবেশ করল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম