ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২২,  9:19 PM

news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী নির্বাচন ইভিএম না ব্যালেটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশনার। এ সময় মন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি ২০১৩-১৪ সালে দেশে আগুন, জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। সাহস থাকলে দেশে এসে রাজনীতির আহ্বান জানান মন্ত্রী। সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমনসহ উপজেলার নেতৃবৃন্দরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম