ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের প্রথম পদক আনলো মেয়েরা

#

১৭ নভেম্বর, ২০২১,  6:13 PM

news image

২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর আসর বসেছে বাংলাদেশে। রিকার্ভ নারী দলগত ইভেন্টে অংশ নিয়ে ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ। ফলে চলমান আসরে প্রথম পদক নিজেদের করে নিলো লাল-সবুজরা। যা এশিয়ান পর্যায়েও বাংলাদেশের প্রথম পদক।

বুধবার (১৭ নভেম্বর) সকালে পঞ্চমদিনে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ নারী দলগত ইভেন্টে ভিয়েতনামের মুখোমুখি হয় বাংলাদেশ। ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন দিয়া সিদ্দিকী, নাসরিন আখতার ও বিউটি রায়। এদিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টেও ব্রোঞ্জ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখাস্তানকে ৬-২ সেটে হারিয়েছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা। গেল শনিবার থেকে শুরু হয়েছে এশিয়ান আর্চারির সর্বোচ্চ এই আসর। স্বাগতিক বাংলাদেশ, ভারত, ইরাক, জর্ডানসহ ১৭টি দেশের অংশগ্রহণ করছে এবারের আসরে। ৭৮ জন পুরুষ ও ৫৩ জন নারীসহ মোট ১৩১ জন আরচার অংশ নিচ্ছেন এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে। ১৫ জন আর্চার প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশকে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম