ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম ওয়ানডে পেসার সামিউর রহমান আর নেই

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২,  6:09 PM

news image

ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে অবশেষে হেরেই গেলেন বাংলাদেশ জাতীয় দলের প্রথম ওয়ানডে দলের পেসার সামিউর রহমান। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। গত দেড় বছর ধরে অসুস্থ ছিলেন সামিউর। ব্রেন টিউমার ও ডিমেনশিয়ায়ও ভুগছিলেন তিনি। ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় এই কিংবদন্তীর।

ঠিক ছয়দিন পর ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।  ক্রিকেটের সঙ্গে আজীবন জড়িয়ে ছিলেন সামিউর রহমান। প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ২৮ ম্যাচে। ম্যাচ রেফারি ছিলেন ১১১ ম্যাচে। টি-টোয়েন্টিতে ২৫টি ম্যাচেও ম্যাচ রেফারিং করেছেন। সামিউর রহমানের মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন দেশের ক্রিকেট। আজ সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর স্মৃতির স্মরণে কক্সবাজারে ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম