ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঁশখালীতে বৃষ্টিতে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২৩,  5:19 PM

news image

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে ভারি বর্ষণে বাড়ির মাটির দেয়াল ধসে মো. মিজবাহ নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হামিদ। মো. মিজবাহ (৩) সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও গ্রামের কৃষক রফিউল আলমের ছেলে।  ইউপি সদস্য মো. আব্দুল হামিদ জানান, রাতের কোনো এক সময় দেয়াল ধসে শিশুটি মারা যায়। শিশুটির বাবা কৃষিকাজ করেন। বেশ কিছুদিন ধরে শিশুটির মা অসুস্থ। চিকিৎসা সহ বিভিন্ন কারণে আর্থিক অনটনে আছে পরিবারটি। তাই বর্ষা আসার আগে বাড়িও মেরামত করতে পারেনি। অতি বৃষ্টির কারণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম