ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বস্তিতে করোনার টিকাদান শুরু আজ

#

১৬ নভেম্বর, ২০২১,  4:23 PM

news image

বস্তিবাসীদের জন্য আজ থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) কোভিড টিকা পরিবহনে রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা প্রথমে মহাখালীর কড়াইল বস্তি থেকে টিকাদান কর্মসূচি শুরু করবো। ওখানে প্রায় তিন লাখ মানুষ বাস করে।

তাদের দিয়েই কর্মসূচি শুরু করা হবে। ধীরে ধীরে অন্যান্য বস্তিতে এ কার্যক্রম শুরু হবে। বস্তিবাসীর যাদের নিবন্ধন নেই তাদের কীভাবে টিকা দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এখানে উপস্থিতির ভিত্তিতেই যারা আসবে তাদের অন স্পটে নিবন্ধন করানো হবে। আমরা আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেনি তাদের এনআইডি অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দিয়েছি। টিকা কর্মসূচির পরিচালক ডা. শামছুল আলম বলেন, এর আগে আমরা বিভিন্ন জায়গায় টিকাদান কর্মসূচি পরিচালনা করলেও বস্তি এলাকায় টিকাদান ঠিকভাবে দেওয়া হয়নি। এতদিন ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা টিকা দিয়েছি। তবে এবার আর ক্যাম্পেইন না করে আমাদের লক্ষ্য পুরো বস্তির সবাইকেই টিকার আওতায় নিয়ে আসা। এটা যতদিন শেষ না হবে টানা চলবে। তিনি আরও বলেন, ওখানে মানুষ আছে তিন লাখ; তবে সেখানে তো অনেকে টিকা নিয়েছে। যারা নেয়নি তাদেরই আমরা টিকা দেবো। তবে অবশ্যই ১৮ বছর বয়সীদের দেওয়া হবে, এর নিচে নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম