ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বলিভিয়ায় স্বর্ণ খনিতে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ নিহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল, ২০২৫,  11:20 AM

news image

বলিভিয়ার পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণ খনিতে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে লা পাজ শহর থেকে প্রায় ৯০ মাইল উত্তরের সোরাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণটি ঘটে খনির যন্ত্রপাতি ও সরঞ্জাম রাখার একটি তিনতলা ভবনে। এতে তিনজন পুরুষ, একজন নারী এবং এক বছর বয়সী একটি শিশু নিহত হন। এছাড়া আরও ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি একটি ডিজেল ড্রামে ঘটেছে। উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জনি আগুইলেরা ঘটনাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে সন্দেহ করছেন। গত এক দশকে স্বর্ণের দাম প্রায় ২৬০ শতাংশ বেড়ে যাওয়ায় সোরাতা অঞ্চলে খনি দখল নিয়ে প্রতিদ্বন্দ্বী সমবায় সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বেড়েছে। এর আগেও, ২০২৪ সালের জুলাই মাসে খনি শ্রমিকদের সংঘর্ষে একটি বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। উল্লেখ্য, বলিভিয়ায় মোট খনিজ উৎপাদনের ৫৭.৫ শতাংশই নিয়ন্ত্রণ করে খনিজ সমবায়গুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম