ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

বর্ষায় শাকপাতা খান নিয়ম মেনে

#

লাইফস্টাইল ডেস্ক

০২ আগস্ট, ২০২৫,  2:55 PM

news image

শরীর সুস্থ রাখতে শাকসবজির বিকল্প নেই। নানা ধরনের শাকে এমন সব পুষ্টিগুণ রয়েছে যা শিশুদের বেড়ে ওঠার সময় খুবই জরুরি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শাকের তুলনা নেই। তবে বর্ষায় শাকপাতা খাওয়ার ব্যাপারে সাবধান থাকা জরুরি। কারণ এই মৌসুমে সংক্রমণের ভয় সবচেয়ে বেশি থাকে। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় শাকপাতায় ব্যাক্টেরিয়া জন্ম নেয় বলেই সংক্রমণের ঝুঁকি থেকে যায়। তবে কিছু নিয়ম মেনে চললে এ সমস্যা নিরাময় সম্ভব। যেমন-

১. শাকপাতা কেনার সময়ে সেগুলো টাটকা কিনা যাচাই করে নিন। সতেজ মনে হলে তবেই কিনুন। অনেক সময় শাকপাতা হলদে হয়ে যায়। সেসব ভুলেও কিনবেন না। দরকার হলে কেনার আগে একবার শাকের পাতা ছিঁড়ে দেখে নিন।

২. রান্নার আগে যদি শাকসবজি গরম পানিতে ভাপিয়ে নেন, খুব ভালো হয়। তবে শুধু ভালো করে ধুয়ে নেওয়াই যথেষ্ট নয়। শাকপাতায় থাকা ব্যাকটেরিয়া, জীবাণু দূর করতে এর চেয়ে ভালো কোনো উপায় নেই।

৩. শাকপাতা জীবাণুমুক্ত করার আগেও বরফজলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে। পাঁচ মিনিট এই পানিতে রাখলে শাকপাতা সতেজ হয়ে যাবে। শাকপাতা সবুজ রং এবং সতেজতাও অক্ষত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম