ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

বর্ষার আগেই আগ্রাসী পদ্মা, বিলীন কয়েকশো বিঘা ফসলি জমি

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২২,  10:24 AM

news image

পদ্মার তীরবর্তী মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়ন। বছরের অন্যান্য সময় এখানকার বেশিরভাগ জায়গায় মাঠ ভরা ফসল থাকলেও বর্ষার শুরুতেই পাল্টে যায় তা। এবারো বর্ষার আগেই আগ্রাসী পদ্মা। বাঁধ ভেঙ্গে বিলীন ফসলের মাঠ চারপাশ। ভাঙ্গন রোধে আগের বছর এই ইউনিয়নে ৮শ মিটার বাঁধ নির্মান করে পানি উন্নয়ন বোর্ড। গত কয়েকদিনের নদীর পানি বাড়ায় ধসে গেছে সেই বাঁধের প্রায় অর্ধেক। ভাটি থেকে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে শুরু হয়েছে নতুন ভাঙ্গন।

এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে দুটি ইউনিয়নের কয়েকশো বিঘা ফসলি জমি। হুমকির মুখে বসতবাড়িসহ নানা স্থাপনা। স্থানীয়রা জানান, ভয়ে ভয়ে থাকতে হয় কখন জানি আমাদের ভিটাটাও নদীগর্ভে বিলীন হয়ে যায়। এটা চলে গেলে খোলা আকাশের নিচে থাকতে হবে। সরকার যদি আমাদের কোনভাবে সহায়তা করতো তাইলে হয়তো আমরা বেঁচে থাকতে পারতাম। এ বিষয়ে কথা বলতে গেলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন জানান, বাঁধ মেরামতে শিগগিরই উদ্যোগ নেয়া হবে। কাঞ্চনপুর ইউনিয়নের ১৩টি মৌজার ১২টিই বিলীন হয়ে গেছে পদ্মার এই ভাঙ্গনে। -চ্যানেল২৪ডটকম 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম