ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জি এম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৩,  3:11 PM

news image

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচন কীভাবে হবে ও জাতীয় পার্টি কীভাবে নির্বাচনে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে, তা কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এটার একটা পরিবর্তন দরকার। কিন্তু পরিবর্তনটা কী ধরনের হবে, তা সব দল মতের সঙ্গে কথা বলে এক মত হতে হবে। এ সময় সম্মেলনের প্রস্তুতি কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রহুল আমীন হাওলাদার, বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদসহ জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম