ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ঊর্ধ্বমুখী: অর্থমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৪,  4:37 PM

news image

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট দূর করতে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। ধীরে ধীরে সংকট থেকে বেরিয়ে আসছি। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ঊর্ধ্বমুখী বলেও জানান মন্ত্রী। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী। এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধি, ফ্রান্স সরকারের জলবায়ুবিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর আর্নড হেমলিয়ারস সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা নির্দিষ্ট কোনো দেশের ওপর নির্ভরশীল না। আমরা সবার পরামর্শ ও আইডিয়া গ্রহণ করি।’ মন্ত্রী বলেন, ‘আমরা রিজার্ভেও উন্নতি করছি। কাজেই যেসব সমস্যা আছে তাও কেটে যাবে।’ দ্রব্যমূল্যের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রান্তিক পর্যায়ের কৃষকের হাত থেকে পণ্য শহরে আসতে আসতে তা মধ্যস্বত্ত্বভোগীদের হাতে চলে যায়। এটা নিয়ন্ত্রণ করাটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এ সমস্যা দূর করতে আমরা চিন্তা-ভাবনা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম