ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

#

১১ ডিসেম্বর, ২০২৩,  4:17 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১১ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সুনামগঞ্জের  উদ্যেগে পৌর শহরের  অভিজাত পানসী রেস্টুরেন্টে কনফারেন্স রুমে বিভাগীয় কর্মকর্তা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ সুনামগঞ্জ এর বিভাগীয় কর্মকর্তা আল আমিন মাহমুদ আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ চেম্বার ও কমার্স ইন্ড্রাস্ট্রি সভাপতি, এফবিবিসিআই সহ-সভাপতি, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ রাশেদুল আলম, সুনামগঞ্জ আয়কর সার্কেল সহকারী কর কমিশনার মোঃ রাকিবুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সুনামগঞ্জ এর আওতাধীন ২০২৩-২৪ অর্থবছরের জেলা পর্যায়ে সর্বোচ্চ মূসক প্রদানকারী ২০টি প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড মনোনীত সম্মাননা সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,প্রত্যেক করদাতার উচিত পণ্য বা সেবা ক্রয়ের সময় ভ্যাট চালান গ্রহণ করা। তিনি বাজেট বাস্তবায়ন এবং জাতীয় উন্নয়নে ভ্যাটের গুরুত্বপূর্ণ, অপরিহার্য অবদানের কথা স্মরণ করে বলেন ভ্যাটের ব্যপ্তি আরো ইনক্লুসিভ এবং সম্প্রসারণ হওয়া আবশ্যক। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা ডলুরা শুল্ক স্টেশন চালু করার বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে চালু করার উদ্যোগ নিবেন। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দসহ ব্যবসায়ী প্রতিনিধিগণ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম