ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৭ কোটি ৪৩ লাখ টাকার বাজেট উত্থাপন

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুলাই, ২০২২,  10:25 PM

news image

ক্যাপসন: সোমবার (৪ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।


মাছউদ শিকদার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। সোমবার (৪ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৪৭ কোটি ৪৩ লাখ টাকার বাজেট উত্থাপন করা হয়। বাজেট উত্থাপন করেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বাজেট উত্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপাচার্য বাজেট বাস্তবায়নে আন্তরিক হওয়ার পাশাপাশি বিশ^বিদ্যালয়ের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বাজেট আলোচনায় ট্রেজারার বাজেটের নানান দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এবং প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, প্রভোস্ট এবং অর্থ ও হিসাব শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ^বিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার সার্বিক সহযোগিতায় বাজেট উত্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ^বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এবারই প্রথম ট্রেজারার এই বাজেট উত্থাপন করলেন বলে জানান জনসংযোগ শাখার উপ-পরিচালক ফয়সাল মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম