ঢাকা ০৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউরের বিচার শুরু গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বরিশালে বোমা বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ নাশকতা করার কোনো মুরোদ নেই আওয়ামী লীগের : স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট ছুটি পাবেন না যারা পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই শত শত বাড়িঘর

বরিশালে বোমা বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২৬,  2:42 PM

news image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তার ভেতর থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা-মেয়েসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (৩ আগস্ট) ভোর ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলে থাকা শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে একটি বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে আমার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন লেগে যায়। ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে তারা ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণে তাদের শরীরের সব কাপড় পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বোমা কোথা থেকে এলো এ বিষয়ে আমাদের কিছুই জানা নেই।

বাকেগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এতে কী ধরণের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম