ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ

বরিশালে বিএনপির রোডমার্চ শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  1:03 PM

news image

সংসদ বিলুপ্ত ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বরিশালে শুরু হয়েছে বিএনপির রোডমার্চ কর্মসূচি। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বঙ্গবন্ধু উদ্যানে রোডমার্চের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোডমার্চে বরিশাল বিভাগের ছয় জেলার নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঝালকাঠি হয়ে পিরোজপুর গিয়ে শেষ হবে এই কর্মসূচি। রোডমার্চ চলাকালে তিন স্থানে পথসভা করবেন নেতাকর্মীরা। আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম