ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

বরিশালে আওয়ামী লীগের জনসভা শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২৩,  9:00 PM

news image

বরিশালে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। বিকেল ৩টায় জনসভাস্থলে পৌঁছে বরিশালবাসীর উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। তিনি বেলা ১১টার দিকে ঢাকা থেকে যাত্রা করেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে জনসভায় প্রথমে বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এ ছাড়া জেলা-উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। সভামঞ্চে ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত হয়েছেন। এদিকে শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য সকাল ৯টা থেকে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল-ফ্যাস্টুনসহকারে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন সভাস্থলে। সবশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উদ্যানে জনসভা করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম