ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

বরমায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২২,  1:57 PM

news image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাতাজুরি এলাকায় ৭ বছরের শিশু ও মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা কলিম উল্লাহ (২০) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় শনিবার (২ এপ্রিল) রাতে শিশুটির পিতা আবদুল আলিম বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার শিক্ষক মাওলানা কলিম উল্লাহ বাঁশখালী থানার সরল ইউনিয়নে বর বাজার বাড়ি এলাকার মো. জসিম হোসেনের ছেলে।

সে ৫নং বরমা ইউনিয়নে বরমা সিরাজুন্নবি মাদ্রাসার শিক্ষক। এ ব্যাপারে শিশুর পিতা আবদুল আলিম জানান, আমার ছেলে বরমা সিরাজুন্নবি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করছে। গত রাতে মাদ্রাসার শিক্ষক তার কক্ষে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক সেখানে আমার ছেলেকে বলাৎকার করে। পরে তার চিৎকার শুনে আশপাশের ছাত্র-শিক্ষকরা এসে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে বাসার রুমের বাইরে তালা মেরে চন্দনাইশ থানা পুলিশে খবর দেযা হয়। থানা পুলিশ খবর পেয়ে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মাদ্রাসাশিক্ষক কলিম উল্লাহ জানিয়েছেন, আমি শয়তানের কবলে পড়ে এ ধরনের কাজ করেছি। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, শিশুকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাওলানা কলিম উল্লাহ ঘটনার বিষয়টি স্বীকার করেছ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম