ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বরগুনায় ২ প্রতারক চক্রের সদস্য আটক

#

নিজস্ব প্রতিনিধি

২২ আগস্ট, ২০২৩,  12:53 PM

news image

বরগুনার বামনায় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে বামনা থানা পুলিশ। বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম, ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম, সাইবার এন্ড স্পেশাল ক্রাইম(উত্তর) ডিএমপি, ঢাকা কর্তৃক আসামী গ্রেফতারের রিকোইজিশন প্রাপ্ত হয়। তার সার্বিক দিক নির্দেশনায় এস আই কে এম রাশিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় সোর্স ও মোবাইল টেকনোলজি ব্যাবহার করে উত্তরা পূর্ব থানা, ডিএমপি, ঢাকা এর মামলার এজাহারনামীয় পলাতক আসামী ও প্রতারক চক্রের দুই জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মাসুদুর রহমান মিলন(৪৮), পিতা: সুলতান আহম্মেদ, সাং-উত্তর খোলপটুয়া, থানা-বামনা, জেলা: বরগুনা, শাহিনুর আক্তার(২৮),পিতা-মৃত: আবুল কাশেম, সাং-পালগিরি, থানা-কচুয়া, জেলা: চাঁদপুর দ্বয়কে বামনা থানাধীন খোলপটুয়া এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার এজাহার সূত্রে জানা যায় আসামী শাহিনুর আক্তার(২৮) মামলার বাদীর সাথে সখ্যতা গড়ে তুলে বাসায় ডেকে আনে। আসামী মোঃ মাসুদুর রহমান মিলনসহ অন্যান্য আসামীরা নিজেদের ডিবি পুলিশের লোক বলে পরিচয় দিয়ে বাদীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। কৌশলে বাদীকে আটকে রেখে ডিবি পুলিশ পরিচয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে নগদ ৬ হাজার টাকা, ডেবিট কার্ড হতে ৩(তিন) লক্ষ টাকা এবং ক্রেডিট কার্ড হতে ৪ লক্ষ ৪ হাজার টাকা সর্বমোট ৭(সাত) লক্ষ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়াও তাদের বিরুদ্ধে অবৈধ পিলার ব্যবসায়, তক্ষক বিক্রয়, স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাদেরকে বিধি মোতাবেক ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম, সাইবার এন্ড স্পেশাল ক্রাইম(উত্তর) ডিএমপি, ঢাকা পুলিশের টীমের নিকট হস্তান্তর করা হয়।-সূত্র:সাগরকুল অনলাইন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম