ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন হঠাৎ সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ

বরগুনায় শম্ভুর বাসায় আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২৪,  5:19 PM

news image

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাবার খবর ছড়িয়ে পড়তেই সারাদেশের ন্যায় বরগুনা জেল শহরসহ উপজেলা শহরগুলোতেও বিক্ষুব্ধ মানুষের রোষানালে পড়েছে আওয়ামী লীগ নেতারা। তাদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। সোমবার বিকালে একদল বিক্ষুব্ধ জনতা জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সদর রোডের পশ্চিম বরগুনার বাসায় হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় বাসার বেড রুমের বিছানার তোষকের নিচ থেকে হামলাকারীরা কয়েক লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এছাড়া তার ল’ চেম্বারেও হামলা ও ভাঙচুর করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের বাজার সড়কের ব্যবসায়িক চেম্বারে হামলা ও ভাঙচুর করা হয়। সংসদ সদস্য বরগুনা-১ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকুর অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ও। বেতাগী, পাথরঘাটা ও তালতলী আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করাসহ নেতাদের চেম্বারে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম