ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বরগুনায় বেতাগীতে ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতন বিচারের দাবিতে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০২২,  11:16 AM

news image

বরগুনার বেতাগীতে কলেজে পড়ুয়া ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগে বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী উজ্জ্বল ঢাকী, কাউনিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনে অংশ গ্রহনকারীরা। গতকাল শনিবার বুড়া মজুমদার থানা কাউন্সিল সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,

বুড়ামজুমদার ইউনিয়নের পুলেরহাট বাজার সংলগ্ন আরাফাত নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ওই এলাকার বাসিন্দা পরিমল চন্দ্র ঢাকীর ছেলে উজ্জ্বল ঢাকী কিছু টাকা(বিকাশের মাধ্যমে) ধার হিসেবে নেয়। ধারের টাকা দিতে বিলম্ব হওয়ায় স্থানীয় সাবেক ইউপি সদস্য মো.রাজু মৃধার সহায়তায় ওই ব্যবসায়ী আরাফাত ,কলেজ পড়ুয়া ছাত্র উজ্জ্বলকে লোহার শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। যার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উজ্জ্বলের বাবা পরিমল ঢাকী বলেন, যে কারো ধার দেনা থাকতে পারে এজন্য একজন কলেজ পড়ুয়া ছাত্রকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে মারধর করতে  হবে। থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি।  আমরা এর সুষ্ঠু বিচার চাই। ভুক্তভোগী কলেজ পড়ুয়া ছাত্র উজ্জ্বল বলেন, আমি বিকাশের মাধ্যমে ব্যবসায়ী আরাফাতের কাছ থেকে টাকা পাঠিয়েছি সত্য ,কিন্তু টাকাটা ভুল নাম্বারে পাঠানো হয়।সে আমার পরিচিত ভাবছি কয়েকদিন পরে দিয়ে দিবো। সে আমাকে একা পেয়ে সাবেক ইউপি সদস্যকে সাথে নিয়ে শিকল দিয়ে বেঁধে মারধর করেন। তাছাড়া নির্বাচনের সময় আমার পরিবার ওই ইউপি সদস্যের পক্ষ না করায় আমাদের ওপর ক্ষীপ্ত হয়ে এমন অত্যাচার করেছেন। আমরা সংখ্যালঘু বলে আমাদের সাথে এমন অমানবিক নির্যাতন করলো! আমাকে ও আমার পরিবারকে সামাজিক ভাবেও হেনস্থা করলো। আমি একজন ছাত্র হিসেবে এর বিচার চাই। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম