ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত

#

২৮ অক্টোবর, ২০২৪,  10:36 PM

news image

বরগুনা প্রতিনিধি : বরগুনায় ৩ শতাধিক তরুণ তরুণীদের নিয়ে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে সেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ভলান্টিয়ার ভর বাংলাদেশের বরগুনার সভাপতি খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে মোঃ সোহানুর রহমান সৈকত সঞ্চালনায় ও ভিবিডি সকল বিষয় তুলে ধরে।  সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠনের ৩ শতাধিক তরুণ তরুণী অংশগ্রহণ করে তাদের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়তে তাদের মতামত তুলে ধরেন। এ সময় অতিথি হিসেবে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা, বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মো. আবদুল হালিম, বরগুনা জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার তমা, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম