নিজস্ব প্রতিনিধি
৩০ জুলাই, ২০২৩, 12:51 PM
বরগুনায় ডেঙ্গু সচেতনতায় কাজ করছে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি
“ডেঙ্গু” বর্তমানে বরগুনা জেলায় ভয়াবহ একটি মারন রোগে পরিণত হয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞদের মতানুযায়ী, এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগটি এখন মানুষের জন্য বিপদজনক হয়ে উঠেছে। এই কারনে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি জেলা শাখা একটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে এগিয়ে এসেছে, যার নাম “সচেতনতায় ডেঙ্গু রোধ”। এই আয়োজন এর মাধ্যমে বরগুনা জেলার মানুষদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়। মশাবাহীত রোগের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, আজ রোববার সকাল ৯টা থেকে ১১:৩০ পর্যন্ত চলমান কার্যক্রমটি বরগুনা সদর হাসপাতাল থেকে শুরু হয়। এরপর বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স বিভিন্ন লেনে প্রচারণা চালিয়ে বরগুনা নাথ পট্টি এসে পৌঁছে। সচেতনতায় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি বরগুনা জেলার সমন্বয়ক মো: সোহানুর রহমান সৈকত বলেন, “ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এই কার্যক্রমের মাধ্যমে বরগুনা জেলার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবো এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে মানুষকে ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জানবো। নিজের বসতবাড়ি ও আশেপাশের অপরিষ্কার জায়গা পরিষ্কার করা সকলের নিজ নিজ দায়িত্ব হওয়া উচিত। বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি বরগুনা জেলা শাখার সহ- সমন্বয়ক মো: হাসিবুর রহমান বলেন, “ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমরা নিজেরাই সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর বিরুদ্ধে রুখে দাঁড়বো। বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি বরগুনা জেলা শাখার অর্থ-বিষয়ক ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়করা ও সদস্য বলেন, “আসুন সবাই সচেতন হই এবং ডেঙ্গুর বিরুদ্ধে রুখে দাঁড়াই। মশাবাহীত রোগ ডেঙ্গুর প্রতি সচেতনতা সৃষ্টি করে আমরা মুক্তি পাবো। এই কার্যক্রমে ভূমিকা পালন করার জন্য সকলের সমর্থন প্রয়োজন।আমরা সকলে সচেতন হলেই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই প্রস্তুত হতে পারবো। এসব সচেতনতা কার্যক্রমের মাধ্যমে সর্বক্ষেত্রে ডেঙ্গুর বিরুদ্ধে আমরা শক্তিশালী পদক্ষেপ নিত পারবো। আসুন সবাই সচেতন হই এবং ডেঙ্গুর বিরুদ্ধে রুখে দাঁড়াই । এই প্রচেষ্টায় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি বরগুনা জেলা শাখা ইভেন্ট বাস্তবায়নের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করছে। ডেঙ্গুর বিরুদ্ধে মানুষের সচেতনতা সৃষ্টি করার মাধ্যমে এই প্রচেষ্টা সম্প্রসারণ নিশ্চিত হবে এবং এই ভয়াবহ মারন রোগ ডেঙ্গু থেকে মানুষের জীবন মুক্তি পাবে।