ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বরগুনায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২৩,  4:27 PM

news image

বরগুনায় ডিবি ও সদর থানা পুলিশ সোমবার রাতে সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের গলাচিপা গ্রামে ডাকাতির প্রস্তুতির সময় সিদ্দিকুর রহমান ওরফে রানা (৩০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করে। ডিবির ওসি বশির আলম বলেন, গলাচিপা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত জড়ো হবার সংবাদ আমরা সোর্সের মাধ্যমে জানতে পারি। থানা পুলিশসহ ছদ্মবেশে আমরা অবস্থান নেই। রাতে প্লাস্টিকের কালো পলিথিনের ব্যাগসহ এক ব্যক্তি ব্যাগ হাতে এক বাড়ির সামনে আসার পর তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির হাতের ব্যাগ তল্লাশি করে দেশী তৈরি ১টি শর্টগান, ৯ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্বার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির জন্য সঙ্গীয়দের এখানে জড়ো হবার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত সিদ্দিকের বাড়ী বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের বেতমোর গ্রামে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম