ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২৪,  11:55 AM

news image

বরগুনার সব রুটে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ মো. ছগীরের ওপর হামলার প্রতিবাদে এ ঘোষণা দেওয়া হয়। সোমবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু। গোলাম মোস্তফা কিসলু জানান, একটি ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে লোকজন নিয়ে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন স্ত্রী সন্তানের সামনে ছগীরের ওপর হামলা চালায়। এ সময় অফিস থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। কিসলু বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। এ রকম পরিস্থিতির সম্মুখীন আমরা আর কখনও হইনি। আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে। স্ত্রী-সন্তানের সামনে সংগঠনের সাধারণ সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হামলার সময় অফিস থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তবে এ ঘটনায় অভিযুক্ত বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, গতকাল রোববার রাত সাড়ে দশটার দিকে বরগুনা পৌর বাস টার্মিনালে মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামলার সময় সংগঠনটির অফিসও ভাঙচুর করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদকের ওপর হামলার কারণে সোমবার সকাল থেকে জেলার সকল সড়কে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম