ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বরগুনায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চালক হত্যা, গ্রেপ্তার দুই

#

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  12:16 PM

news image

মাসুদ রেজা ফয়সালঃ বরগুনার বামনায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চালককে গলা কেটে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত চালকের নাম মো. আজিজুল (২২), তিনি উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ ময়দান সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে যাত্রীবাহী অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় যাত্রীরা চালক আজিজুলের গলা কেটে হত্যা করে। পরে মরদেহ পাশের কচুরিপানাযুক্ত ডোবায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধ-ডুবন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যে বরগুনার বামনা থানা পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই ঘাতককে গ্রেপ্তারে সক্ষম হয়। তারা হলেন পশ্চিম বলইবুনিয়া গ্রামের সগির হাওলাদারের ছেলে সাইফুল (২৫) ও ইউনুচ আলীর ছেলে হৃদয় (২৩)। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম