ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্দ্বীপে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মামলা দায়ের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া শুরু সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় আজ ট্রাম্প-মোজতবা বৈঠকের সম্ভাবনা নাকচ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ

বরগুনার বামনায় নারী স্বেচ্ছাসেবকদের চাকুরী পুনর্বহালের দাবীতে মানববন্ধন

#

০৩ জুলাই, ২০২৪,  9:47 PM

news image

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৩৩ জন নারী বেতনভুক্ত সহকর্মী স্বেচ্ছাসেবকদের (Paid peer Volunteer) গত ৩০ জুন চাকুরীর মেয়াদ পূর্ন হয়েছে বলে জানানো হয়েছে। ফলে বেকার দিন যাপন করছেন ওই নারীরা। তাদের চাকুরী পূনর্বহালের দাবীতে তারা মানববন্ধন করেন। আজ বুধবার (৩ জুলাই) দুপুর ১২টায় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে পরিবার পরিকল্পনা অফিসের সামনে প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান এর মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। এর আগে গত ২৩জুন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত একটি চিঠিতে ওই ৩৩ জন নারী কর্মীকে চাকুরী বাতিলের বিষয়টি জানানো হয়েছে। মানববন্ধনে বেতনভুক্ত সহকর্মী স্বেচ্ছাসেবক রুমানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন, মাঠকর্মী হাফিজা আক্তার ও তানিয়া বেগম। এসময় উপস্থিত ছিলেন, বামনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির মোল্লা, রাসেল চৌধূরী প্রমূখ। বেতনভুক্ত সহকর্মী স্বেচ্ছাসেবক হাফিজা আক্তার বলেন, আমাদের সরকারি কিংবা বেসরকারি  সকল চাকুরীর বয়স শেষ। আমাদের এভাবে চাকুরীচ্যুত করায় এখন আমরা অসহায় হয়ে পরেছি। এখন পুনরায় এই চাকুরী না হলে আমদের অনাহারে অর্থাহারে দিন কাটাতে হবে।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরগুনা কার্যালয়ের উপপরিচালক মাহমুদুল হক আজাদ বলেন, প্রত্যন্ত অঞ্চলে জন্মনিয়ন্ত্রন রোধে চুক্তিভিত্তিক কিছু বেতনভুক্ত সহকর্মী স্বেচ্ছাসেবক (Paid peer Volunteer) নিয়োগ প্রদান করা হয়েছিলো। এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কারনে তাদের চাকুরীর মেয়াদও শেষ হয়েছে। তবে তারা মাঠে ভালো কাজ করেছে। এই মাঠকর্মীরা থাকলে বিভাগীয় লক্ষমাত্রা অর্জনে সহায়ক হবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম