ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

বয়স্ক মুসল্লিদের সেফটি অ্যালার্ম দিল ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ এপ্রিল, ২০২৩,  4:36 PM

news image

সাম্প্রতিক সময়ে লন্ডন ও বার্মিংহামে ৩ পৃথক ঘটনায় মসজিদ থেকে নামাজ ফেরত বয়স্ক মুসল্লিদের উপর বর্বর হামলা করা হয়। এতে তারাবি নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে আস্থা ফিরিয়ে দিতে ব্রিটেন ভিত্তিক মানবিক সংস্থা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন মসজিদে বয়স্ক মুসল্লিদের হাতে সেফটি অ্যালার্ম বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে বয়স্ক, শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের মধ্যে এই অ্যালার্ম বিতরণ করা হয় রবিবার তারাবির নামাজের পর। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় বয়স্ক মুসল্লিরা। তারা বলেন, এটি খুবই সময়োপযোগী একটি উদ্যোগ। রাতে ফেরার সময় এই অ্যালার্ম কাজে লাগবে। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ারের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু বলেন, নামাজ ফেরত মুরব্বীদের উপর পর পর ৩ হামলা খুবই ন্যাক্কারজনক ঘটনা। বয়স্কদের মধ্যে আতংক দূর করতে আমাদের এই উদ্যোগ। এই প্যানিক অ্যালার্মটি ব্রিটিশ পুলিশের অনুমোদিত, এতে চাবির রিং আছে আবার এলইডি লাইট আছে। এছাড়া সেইফটি পিন টান দিলেই বিকট শব্দে অ্যালার্ম বাজতে থাকবে। এই বিকট শব্দ শুনে অপরাধী ভয় পাবে, একই সাথে আশেপাশের মানুষ বুঝতে পারবে কেউ বিপদে পড়েছে। এমনকি পেট্রল পুলিশ যদি আশেপাশের রোডে থাকে তাহলে পুলিশ সাথে সাথে রেসপন্স করবে। এই বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক সেলিম আহমেদ, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর আলম শিমু, রুয়েল মিয়া, সুহেদ আহমেদসহ আরো অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম