ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

ববি শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক আটক

#

নিজস্ব প্রতিনিধি

০২ নভেম্বর, ২০২৪,  5:08 PM

news image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মো. জামিল হাসানকে আটক করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশ সদস্যরা আটক জামিলকে অনুসরণ করছিল। কিন্তু সে বারবার স্থান পরিবর্তন করে। সর্বশেষ খাসেরহাট এলাকায় সে তার খালাতো ভাইয়ের বাসায় ছিল। সেখান থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এর আগে, বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড-সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়। নিহত মাইশা ফৌজিয়া মিম পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার পরপরই ওইদিন প্রায় ৫ ঘণ্টা এবং পরদিন ফের মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম