ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ চলমান তাপপ্রবাহ নিয়ে সুখবর নেই সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ২৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ও টুকু

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২২,  11:40 AM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ত্রাণ বিতরণ করতে সিলেট যাচ্ছেন। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে তারা ঢাকা থেকে সড়ক পথে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জানা গেছে,

বিএনপি মহাসচিব সিলেটের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে জৈন্তাপুর উপজেলার গর্দনা এলাকার খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যেই বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ দেশের সকল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এদিকে বন্যার্ত মানুষের জন্য ত্রাণের অর্থ সংগ্রহ করতে সাধারণ জনগণের সহযোগিতা নেবে বিএনপি। বৃহস্পতিবার ২৩ জুন থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করবে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম