ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বন্যায় মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  1:14 PM

news image

বন্যা মোকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ জুন) অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি এ কথা বলেন। এ সময় বন্যাদুর্গত এলাকাগুলোতে বিশেষ নজর দিতে প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্যায় মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যার পানি নামার সময় দেশের অন্য এলাকাও প্লাবিত হতে পারে। সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, আমাদেরকে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি জীবনমানও স্বাভাবিক রাখতে হবে। অনুষ্ঠানে দেশীয় খেলা আরও বেশি জনপ্রিয় করে তোলার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। তিনি বলেন, এখনকার ছেলে-মেয়েরা ডাংগুলি, হাডুডু খেলা ভুলতে বসেছে। এসব খেলা তারা খেলেনি। ডাংগুলি ভালো খেললে বেসবলটাও ভালো খেলতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম