ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

বন্যায় বিপর্যস্ত স্পেন, মৃত্যু বেড়ে ৯৫

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৪,  4:53 PM

news image

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে স্পেন। গত মঙ্গলবার তীব্র বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় এ পর্যন্ত দেশটিতে অন্তত ৯৫ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন অনেকে। এর মধ্যে শেটির ভ্যালেন্সিয়ায় অন্তত ৯২ জনের মৃত্যু হয়েছে, কাস্তিয়া-লা মানচায় দু’জন এবং মালাগায় মারা গেছেন একজন। প্রবল বৃষ্টিতে স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক বন্যায় ভেসে গেছে সেতু ও ভবন। বাড়ির ছাদ বা গাছে উঠে জীবন বাঁচাতে বাধ্য হয়েছে মানুষ। চরম আবহাওয়ার কারণে কিছু উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। দেশটির সরকারের ভাষ্যমতে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, এখনো নিখোঁজের সংখ্যা অনেক। ভ্যালেন্সিয়া অঞ্চলে আকস্মিক বন্যার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। অঞ্চলটির প্রধান কার্লোস মাহন জানিয়েছেন, চূড়ান্তভাবে কতজনের মৃত্যু হয়েছে, এ পর্যায়ে সেই সংখ্যা জানানো অসম্ভব। স্পেনের ইতিহাসে ১৯৭৩ সালের পর এটিই বন্যায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। ১৯৭৩ সালে স্পেনের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৫০ জনের মৃত্যু হয়েছিল। সূত্র : বিবিসি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম