ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা ২৪ জুলাইয়ের মধ্যে নতুন বই পৌঁছে দেয়া হবে

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  1:01 PM

news image

দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে টার্গেট করছে বলে বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সকালে (১৮ জুলাই) সিলেট সার্কিট হাউজে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক শিক্ষক লাঞ্ছনার বিষয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটেছে। সমাজের সবাইকে এসব নিগ্রহের বিরুদ্ধে নিগৃহীত শিক্ষকের পাশে দাঁড়াতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ভয়াবহ বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখনও শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি এবং আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। তিনি বলেন, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম