ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৩ নদীবন্দরে সতর্ক সংকেত জারি আম উৎপাদনে অতীতের সব রেকর্ড ভাঙতে পারে বাংলাদেশ তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

বন্ডের সুদহার বৃদ্ধি, ১০ বছরে রেকর্ড

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৪,  1:52 PM

news image

সরকারি-বেসরকারি খাতের সুদহার দ্রুত বাড়ছে। গত মঙ্গলবার ট্রেজারি বন্ডের সুদ বেড়ে সর্বোচ্চ ১২ দশমিক ১৭ শতাংশে উঠেছে। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ২০ বছর মেয়াদি বন্ডে সুদহার বেড়ে ১২ দশমিক ১৭ শতাংশে উঠেছে। এ রকম সুদে ৫৩০ কোটি টাকা নিয়েছে সরকার। গত মাসে ২০ বছর মেয়াদি বন্ডে সুদ ওঠে ১১ দশমিক ১৬ শতাংশে। আর মঙ্গলবার ১৫ বছর মেয়াদি বন্ডে সুদ উঠেছে ১২ দশমিক শূন্য ৭ শতাংশ। এ পরিমাণ সুদে সরকার নিয়েছে ৩৬২ কোটি টাকা। গত মাসে এ ক্ষেত্রে সর্বোচ্চ সুদ ছিল ১১ দশমিক শূন্য ৬ শতাংশ। সাম্প্রতিক সময়ে বন্ডে সর্বোচ্চ সুদ ওঠে ৯ জানুয়ারি। ওই দিন পাঁচ বছর মেয়াদি বন্ডে সরকার ১১ দশমিক ৭৫ শতাংশ সুদে টাকা নেয়। গত মাসে বিল ও বন্ড মিলে সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশ সুদে উঠেছিল ৩৬৪ দিন মেয়াদি বিলে। এ সময়ে বাজারে তারল্য কমাতে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণ কমানো হয়েছে ৩৪ হাজার ৭০৩ কোটি টাকা। একই সময়ে বাণিজ্যিক ব্যাংক থেকে ৩১ হাজার ৬৯২ কোটি টাকা নিয়েছে সরকার। এ হিসেবে প্রথম ছয় মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ৩ হাজার ১১ কোটি টাকা কমেছে। সঞ্চয়পত্রেও গত নভেম্বর পর্যন্ত সরকারের ঋণ কমেছে ৩ হাজার ৮৫৯ কোটি টাকা। গত অর্থবছরও কমেছিল ৩ হাজার ২৯৬ কোটি টাকা। গত অর্থবছর সঞ্চয়পত্রে কমলেও ব্যাংক থেকে সরকার রেকর্ড ১ লাখ ২২ হাজার ৯৮০ কোটি টাকা ঋণ নিয়েছিল। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি দিয়েছিল ৯৭ হাজার ৬৮৪ কোটি টাকা। আর বাণিজ্যিক ব্যাংক থেকে নেয় ২৫ হাজার ২৯৬ কোটি টাক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম