ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

বদির ভাতিজা শাহজাহান ঢাকায় গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৪,  5:37 PM

news image

কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির ভাতিজা শাহজাহান মিয়াকে রাজধানী থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। শাহজাহান তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করতে দেখা গেছে শাহজাহান মিয়াকে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ রয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ অনেকগুলো মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। এর আগে, গত ২০ অগাস্ট সাবেক সংসদ সদস্য বদিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম