ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

বদলে গেল মাঙ্কিপক্সের নাম

#

স্বাস্থ্য ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  2:40 PM

news image

মাঙ্কিপক্স নামটি নিয়ে অভিযোগ অনেকদিনের। শব্দটি বর্ণবাদী ও কলঙ্কজনক উল্লেখ করে অনেকেই দীর্ঘদিন ধরে ভাইরাসটির নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে মাঙ্কিপক্সের নতুন নাম দেওয়া হয়েছে। রোগটির নতুন নাম এখন থেকে এমপক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার (২৮ নভেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। ঘোষণায় বলা হয়, মাঙ্কিপক্স ভাইরাসটি এখন থেকে এমপক্স নামে পরিচিত হবে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের সঙ্গে আলোচনার পর এখন এই ভাইরাস এবং রোগের নাম এমপক্স রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নামটি ইংরেজি ভাষাসহ অন্যান্য ভাষায়ও সহজেই ব্যবহার করা যাবে। ১৯৫৮ সালে ডেনমার্কে গবেষণার জন্য রাখা বানরের মধ্যে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল বলে এর নামকরণ হয় মাঙ্কিপক্স। কিন্তু এই রোগটি অনেক প্রাণীর মধ্যে পাওয়া যায়, যার মধ্যে বেশিরভাগই ইঁদুর। মানবদেহে সর্বপ্রথম ১৯৭০ সালে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছিল। তখন থেকেই এ ভাইরাসের নতুন নাম দেওয়ার দাবি ওঠে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর ১১০টি দেশের প্রায় ৮১ হাজার ১০৭টি মাঙ্কিপক্স আক্রান্তের ঘটনা ঘটে এবং এতে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম