ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  6:59 PM

news image

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। ফলে পুরোপুরি উৎপাদন বন্ধ রয়েছে এই কেন্দ্র থেকে। যদিও কর্তৃপক্ষ বলছে আগামী এক সপ্তাহের মধ্যেই আবারো উৎপাদন শুরু হবে কেন্দ্র থেকে।  মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হন তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।  বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কাউন্টার থেকে উৎপাদন শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১নং ও ২ নং ইউনিট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আর ৩ নং ইউনিট ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। ২ নং ইউনিট যান্ত্রিকত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। ১ নং ও ৩ নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শুধুমাত্র চালু ছিল এক নম্বর ইউনিটটি। সেই ইউনিটে বয়লারে লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে মঙ্গলবার বিকেলে ১নং ইউনিটটিও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম। সূত্র : চ্যানেল২৪.কম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম