ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

বড়দিন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: সিটিটিসি প্রধান

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪,  9:43 PM

news image

বড়দিন ঘিরে কোনো ধরণের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম। তিনি বলেছেন, ‘খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই উৎসব এবার নিরাপদেই উদযাপন হবে।’ আজ মঙ্গলবার সকালে রাজধানীর কাকড়াইলে সেন্ট মেরি ক্যাথেড্রাল চার্চে বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তা মহড়া শেষে তিনি এ কথা বলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই কমিশনার বলেন, ‘বড়দিন ঘিরে রাজধানীর সকল বড় বড় চার্চে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট, ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই থাকবে। এর পাশাপাশি সেনাবাহিনী ও সাদা পোশাকে পুলিশের নজরদারি থাকবে।’ সেন্ট মেরি ক্যাথেড্রালের আর্চ বিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, ‘আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তিবোধ করছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম