ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বঙ্গোপসাগরে ৫টি মাছ ধরার ট্রলারডুবি, ১৬ জেলে নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

১৯ আগস্ট, ২০২২,  9:17 PM

news image

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পাঁচটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার কুয়াকাটা-আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা এ তথ্য জানান। নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে রয়েছে- এফ বি মামনি-৩, এফবি সাইফুল, এফ বি আল মামুন ও এফ বি কুলসুম। আনছার উদ্দিন বলেন, ‘শুক্রবার সকালে ঝড়ের কবলে পড়ে দুটি ও বিকেলে ঝড়ের কবলে পড়ে আরো তিনটি মাছধরা ট্রলার পায়রা বন্দরের শেষ বয়া থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে ১৬ জন জেলে ছিলেন।’ কোস্টাগার্ডের নিজামপুর স্টেশন কমান্ডার সেলিম মণ্ডল বলেন, ‘১৬ জেলে নিখোঁজের তথ্য শুনেছি। সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযানে নামতে পারছি না।’ আবহাওয়া আফিস সূত্রে জানা গেছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে নিন্মচাপে পরিণত হয়েছে। তাই পায়রাসহ চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় সকল মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম