ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলারডুবি: ২৬ জেলে জীবিত উদ্ধার

#

০৯ মে, ২০২৪,  5:31 PM

news image

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি লবণবাহী ট্রলারডুবির পর ২৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৮ মে) সাগরে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শোয়াইব। তিনি জানিয়েছেন, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে মহেশখালী, বাঁশখালী ও আনোয়ারা অঞ্চলে কালবৈশাখী ঝড়ে উত্তাল সমুদ্রে সাঙ্গু মোহনা, উঠান মাঝির ঘাট, বারো আউলিয়া ঘাট ও দোভাষী বাজার ঘাট-সংলগ্ন এলাকায় বেশ কিছু লবণবাহী ট্রলার ডুবে যায়। খবর পেয়ে বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ডের টহলরত জাহাজ বিসিজিএস অপূর্ব বাংলা ও সাঙ্গুর বিসিজি স্টেশনের বোটযোগে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও জানান, কোস্টগার্ডের জাহাজ ও বোটের সমন্বিত প্রচেষ্টায় উত্তাল সমুদ্রে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাগরে ভাসতে থাকা ২৬ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে তাদেরকে পতেঙ্গায় অবস্থিত কোস্টগার্ড বার্থে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম