ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বঙ্গোপসাগরে চার দিন ধরে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর, ২০২৩,  5:06 PM

news image

ইঞ্জিন বিকল হওয়া ট্রলারে বঙ্গোপসাগরে চার দিন ধরে ভেসে থাকার পর ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের উদ্ধার করে মোংলা কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জেলে উদ্ধারের খবর নিশ্চিত করেন। জেলে মহাজন গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনা জেলার পাথরঘাটার বাদুরতলা গ্রামের সালাম দোকানদারের মালিকানাধীন ‘এফবি মা’ ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে ১০ সেপ্টেম্বর মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে সাগরে যাত্রা করে। দুই দিন পরে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় ভাসমান অবস্থায় থাকে ট্রলারটি। ট্রলারের মাঝি জামাল মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল ফোনে এই তথ্য জানান। ট্রলারে থাকা ১৭ জেলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ১৭ জেলেসহ সাগরে ভাসমান 'এফবি মা' নামে ফিশিং ট্রলারটির অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়। এরপর মোংলা কোস্টগার্ডের আওতাধীন কাগা দোবেকি, দোবেকি এবং কচিখালী স্টেশনের কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারসহ জেলেদের উদ্ধার করেন। প্রাথমিকভাবে তাদের মান্দারবাড়ি ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের বরগুনার পাথরঘাটার কোস্টগার্ড কন্টিনজেন্টে নিয়ে যাওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম