ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

বঙ্গবাজারে আগুনের ঘটনায় সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৪,  4:54 PM

news image

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৩০ জনের নামে মামলা হয়েছে। প্রায় দেড় বছর আগে দেশব্যাপী সুপরিচিত ওই মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় কামাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনছুর। তিনি বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় বাদীপক্ষ বলেছে, পূর্বপরিকল্পিতভাবে বঙ্গবাজারে আগুন দিয়ে দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছিল। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে শাহবাগ থানার ওসি বলেন, নিবিড় তদন্তের মাধ্যমে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। মামলায় সাবেক মেয়র তাপস ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিনকে আসামি করা হয়েছে। ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছিল। তারা বলেছিল, মার্কেটের তৃতীয় তলায় একটি টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়। সিগারেটের অথবা মশার কয়েলের আগুন থেকে এই ঘটনা ঘটে। এতে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী সর্বস্ব হারান। ক্ষয়ক্ষতি হয় ৩০৫ কোটি টাকার। এ ঘটনায় ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটি তখন বলেছিল, মশার কয়েলের আগুন বা বৈদ্যুতিক গোলযোগ থেকে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম