ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের শনাক্তে কমিশন গঠন করা হবে: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২২,  7:58 PM

news image

বঙ্গবন্ধু হত্যার পেছনে কারা জড়িত ছিলো তা খুঁজে বের করতে চলতি বছরে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এরইমধ্যে কমিশন গঠনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকালে শ্রম আদালতে বিচারাধীন মামলা বিষয়ক এক কর্মশালায় এই কথা জানান তিনি। এ সময় আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর যেসব খুনিদের অবস্থান জানা গেছে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এসব খুনিরা যে দেশে অবস্থান করছে তারাও সহযোগিতা করছে বলেও জানান তিনি। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক জানান, শ্রম আদালতের মামলা দ্রুত নিষ্পত্তিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। দেশে বর্তমানে ১০টি শ্রম আদালতের কার্যক্রম চলছে। এছাড়াও দ্রুত আরও ৩টি আদালত চালু হবে বলে জানান তিনি। আইনমন্ত্রী বলেন, শ্রম আদালতে ২৫ হাজার ৮১টি মামলা চলমান রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম