ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুলাই, ২০২৩,  8:48 PM

news image

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মালামাল (নির্মাণ সামগ্রী) নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম.ভি এভার ভেনটেজ। আজ মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে ভিয়েতনাম থেকে আসা এ জাহাজাটি বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটি হতে দুপুর দুইটা থেকে পণ্য খালাসের কাজ শুরু হবে। সাথে সাথে খালাসকৃত মালামাল নদীপথে নেওয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্স লিমিটেড এর খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম.ভি এভার ভেনটেজ। জাহাজটি আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে। এ জাহাজটিতে বঙ্গবন্ধু রেল সেতুর ১ হাজার ৯৫২ দশমিক ৪৪২ মেট্রিক টন ওজনের ২৩৯ প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী) এসেছে। দুপুর দুইটা থেকে জাহাজ হতে এ পণ্য খালাসের কাজ শুরু হবে। খালাসের সাথে সাথে মালামাল নৌযানে করে নদীপথে নেওয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটি হতে সমুদয় মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন। গত ১৭ মে এম.ভি সান ইউনিটি, ৫ মার্চ এম.ভি হাইডং-০৯ ও ২১ ফেব্রুয়ারি এম.ভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম