ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

#

নিজস্ব প্রতিনিধি

১৯ আগস্ট, ২০২৩,  3:24 AM

news image

জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি সদস্য বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মী। শুক্রবার দুপুরে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সকল নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে টুঙ্গিপাড়া অডিটরিয়ামে লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি সদস্য ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,


লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন হাওলাদার, তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, তজুমদ্দিন উপজেলার মলংচরা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজাদ, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন রিপন সহ লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় ইঞ্জিনিয়ার আবু নোমান বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শ আর স্বপ্নকে হত্যা করতে পারেনি । জাতির পিতার আদর্শ প্রজ্জ্বলিত পথ ধরে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাঙ্গনে বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তিনি আরো বলেন, গত বছর আমরা দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়ায় এসেছিলাম, এবার আমরা সহস্রাধিক নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়া আসতে পেরে নিজের কাছে ভালো লাগছে। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনো দেশের বাহিরে আছে তাদের দেশে এনে বিচার করার দাবি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম