ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ টিকাদান কার্যক্রম

#

স্বাস্থ্য ডেস্ক

১৭ মার্চ, ২০২২,  10:32 AM

news image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আজ ১৭ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত করোনার বিশেষ টিকাদান কার্যক্রম চলবে। এ কার্যক্রমের আওতায় সব স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ও করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে তিন কোটির অধিক জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ১২ বছরের বেশি যেসব ব্যক্তির প্রথম টিকা নেওয়ার ২৮ দিন অতিবাহিত হয়েছে তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। যেসব ব্যক্তি প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের দুই মাসের ব্যবধানে দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে হবে। গত ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি একদিনে ১ কোটি প্রথম ডোজের ক্যাম্পেইনে যারা টিকা নিয়েছেন তাদের আগামী ২৮ থেকে ৩০ মার্চ দ্বিতীয় ডোজের টিকা পূর্বের ক্যাম্পেইন কেন্দ্র থেকে দেওয়া যাবে। প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রে বুথের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ প্রদান করতে হবে। যাদের দ্বিতীয় ডোজের পর চার মাস অতিবাহিত হয়েছে তারা এসএমএস না পেলেও কেন্দ্রে গেলে টিকা নিতে পারবেন। এক্ষেত্রে সম্মুখসারির যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ এবং নারীদের প্রাধান্য দিতে হবে। এর আগে বুস্টার ডোজ প্রদানের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশের পরিবর্তে ১৮ বছর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম